ভুল সংশোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর ১৯-এর পৃষ্ঠায় ‘রসিকতা করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সংসদে শেখ সেলিম’ শীর্ষক প্রতিবেদনে অসাবধানতাবশত ভুল ছাপা হয়েছে। এতে শেখ ফজলুল করিম সেলিমের উদ্ধৃতি দিয়ে ছাপা হয়েছে, ‘স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রসিকতা করে সাংবাদিকদের পুলিশ থেকে দূরে থাকতে বলেছেন।’ মূলত এ বক্তব্যটি শেখ সেলিমের নয়। বক্তব্যটি ছিল সাংসদ ফজলে রাব্বি মিয়ার। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত।