ভুল সেটে পরীক্ষা কেন্দ্রসচিব সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশ মহিলা কলেজ কেন্দ্রে গত রোববার কারিগরি বোর্ডের ব্যবসায় ব্যবস্থাপনা (বিজনেস ম্যানেজমেন্ট) বিষয়ে প্রশ্নপত্রের ভুল সেট দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এ ঘটনায় ওই কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী কেন্দ্রসচিব ওই কলেজের প্রভাষক আবদুল কুদ্দুস জমাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভুক্তভোগী পরীক্ষার্থীরা উৎকণ্ঠায় রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান বলেন, বিষয়টি জানার পর জেলা প্রশাসক ও উপজেলা পরীক্ষা কমিটির সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রসচিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরীক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে ‘খ’ সেট প্রশ্নে ওই কেন্দ্রের পরীক্ষার্থীদের উত্তরপত্রগুলো দেখার জন্য বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করা হয়েছে।