ভুল স্বীকার করলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সেই সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল স্বীকার করলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার গহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ফয়জুল ইসলাম। তিনি ও তাঁর সহযোগীরা স্বীকার করলেন, বিদ্যালয়ে তালা দেওয়া এবং প্রধান শিক্ষককে গালাগাল করা ছিল অন্যায়। ভবিষ্যতে এমনটি আর হবে না বলেও তাঁরা অঙ্গীকার করেন।গতকাল মঙ্গলবার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার উপস্থিতিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদের সামনে ফয়জুল ইসলাম ও তাঁর সহযোগী সমসুল ইসলাম ও হারিছ ভুল স্বীকার করে এ অঙ্গীকার করেন। গত সোমবার প্রথম আলোয় ‘একটি উচিত শিক্ষা দিলাম’ শিরোনামে সংবাদ প্রকাশের পর গোয়াইনঘাটসহ সিলেটে তোলপাড় শুরু হয়।সংবাদটি পড়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আমিন চৌধুরী গোয়াইনঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ঘটনা তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলীপময় দাশ চৌধুরী ওই বিদ্যালয়ে যান।দিলীপময় দাশ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘তদন্ত করেছি। এরপর প্রতিবেদন জমা দেব। পরবর্তী সিদ্ধান্ত নেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।’