ভুলতা ফ্লাইওভার নির্মাণে চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় ১২৩৮ মিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তরের চুক্তি হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে এ চুক্তি অনুষ্ঠিত হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় উপস্থিত ছিলেন।
চুক্তিপত্রে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এম ফিরোজ ইকবাল এবং নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠানের পে ওয়াং উই সই করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য শামীম ওসমান, মো. নজরুল ইসলাম বাবু ও গোলাম দস্তগীর গাজী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, সম্পূর্ণ দেশীয় অর্থায়নে এ ফ্লাইওভার নির্মাণে ব্যয় হবে প্রায় ২৪০ কোটি টাকা। দুই বছরের মধ্যে ফ্লাইওভারের নির্মাণকাজ শেষ হবে। এ প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় প্রায় এক কিলোমিটার অংশ ৮ লেনে এবং প্রায় দুই কিলোমিটার চার লেনে উন্নীত করা হবে।
এ ছাড়া ঢাকা-বাইপাস মহাসড়কের দুই কিলোমিটার অংশ ছয় লেনে, ভুলতা বাজারে তিনটি সংযোগ সড়কের উন্নয়ন, বাজার অংশে ৩৬০০ মিটার ড্রেনসহ ফুটপাত নির্মাণ করা হবে। নারায়ণগঞ্জের ভুলতা বাজারটি ঢাকা-সিলেট ও ঢাকা-বাইপাস জাতীয় মহাসড়ক এবং ভুলতা-আড়াইহাজার ও ভুলতা-রূপগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সংযোগস্থল। ফ্লাইওভারটি হলে দুটি জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের যানবাহন নিরবচ্ছিন্নভাবে চলাচল করতে পারবে। বিজ্ঞপ্তি।