ভুলে কীটনাশক পান, স্কুলছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঘোপখালী গ্রামে কীটনাশক পান করে এক স্কুলছাত্রী মারা গেছে। গত শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।নিহত স্কুলছাত্রীর নাম কুমকুম আক্তার (৯)। সে ঘোপখালী গ্রামের আবদুল কুদ্দুস হাওলাদারের মেয়ে ও স্থানীয় ঘোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। ওই ছাত্রীর পরিবার দাবি করেছে, এক সপ্তাহ ধরে কুমকুম জ্বরে ভুগছিল। গত শুক্রবার বাবা তার জন্য বাজার থেকে ওষুধ (সিরাপের বোতল) কিনে আনেন। ওষুধ ও কীটনাশকের বোতল পাশাপাশি থাকায় কুমকুম দুপুরে ভুল করে কীটনাশক পান করে। এ সময় তার মা-বাবা ঘরে ছিলেন না। আবদুল কুদ্দুস দাবি করেন, শনিবার দুপুরে তিনি ও তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। জ্বরের সিরাপ ও কীটনাশকের বোতল ঘরের একটি স্থানে পাশাপাশি রাখা ছিল। জ্বরের কারণে তাঁর মেয়ের শরীর দুর্বল ছিল। এ কারণে ভুল করে তাঁর মেয়ে বোতল থেকে কীটনাশক পান করে।স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সৈয়দ আলী আহাদ জানান, হাসপাতালে আনার পর কুমকুমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর কুমুকুম মারা যায়। কুমকুমের মুখ থেকে কীটনাশকের গন্ধ বের হচ্ছিল।