ভুলে ভরা ছাত্রলীগের আমন্ত্রণপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা শাখা ৩ জানুয়ারি ধানগড়ায় পৌর বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠানের আয়োজন করেছে। এ উপলক্ষে বিভিন্ন ব্যক্তিকে দাওয়াত দেওয়ার জন্য আমন্ত্রণপত্র ছাপা হয়েছে। এসব আমন্ত্রণপত্রে প্রচুর বানান ভুল পাওয়া গেছে।
ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর সঙ্গে কথা বলে এ ব্যাপারে তাদের ক্ষোভের কথা জানা যায়। চার পৃষ্ঠার রঙিন এ দাওয়াতপত্রে ‘প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন’ লেখা হয়েছে। পত্রে ভুল বানানে ২৩ বার আওয়ামী লীগ, সাতবার কর্মসূচি, চারবার জানুয়ারি লেখা হয়েছে। এ ছাড়া উদ্যোগে, স্বেচ্ছাসেবক ও পুষ্পমাল্য বানান ভুল করা হয়েছে। রয়েছে সাধু-চলিত ভাষারীতির মিশ্রণ।
এ ব্যাপারে জানতে চাইলে রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউদ্দিন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম কিছু ভুলের কথা স্বীকার করে বলেন, দাওয়াতপত্র তৈরির দায়িত্বে যারা ছিল তাদের সঙ্গে কথা বলা হবে। সেই সঙ্গে ভবিষ্যতে যেন এ রকম ভুল না হয় তার দিকে খেয়াল রাখা হবে।