ভুলে ভরা পাঠ্যপুস্তক প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রদায়িক, বৈষম্যমূলক ও ভুলে ভরা পাঠ্যপুস্তক প্রত্যাহারসহ আট দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়নের লালমনিরহাট জেলা সংসদ। এ বিষয়ে সংগঠনের নেতারা গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি দিয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার গতকাল বিকেলে স্মারকলিপিটি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন লালমনিরহাট জেলা সংসদের সভাপতি নবীন্দ্রনাথ রায়, সংসদের আদিতমারী উপজেলার সাংগঠনিক সম্পাদক সীমান্ত রায়সহ সংগঠনের নেতা-কর্মীরা।
স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রদায়িক ও মৌলবাদী অপশক্তিকে তোষণ বন্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাপ্রসূত বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদের আদর্শের ভিত্তিতে মানবিক মূল্যবোধ ও বিশ্বজনীন মানুষ তৈরির উদ্দেশ্যে পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে।