ভুলে ভরা বই বাতিলের দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুলে ভরা এবং ‘সাম্প্রদায়িক ভাবাদর্শে প্রণীত’ পাঠ্যপুস্তকগুলো বাতিলের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এসব বই প্রণয়নকারী ব্যক্তিদের শাস্তি দেওয়ারও দাবি জানিয়েছে তারা।

আজ বুধবার রাজধানীর মতিঝিলে পাঠ্যবই ছাপাকারী সংস্থা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে বোর্ডের সামনে আসেন সংগঠনটির নেতা-কর্মীরা।

সংগঠনটির সভাপতি ইমরান হাবীব বলেন, এসব পাঠ্যপুস্তক বাতিল না করলে তাঁরা লাগাতার আন্দোলনে যাবেন।

চলতি শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি এবং অসংলগ্ন উদাহরণ দেওয়া হয়েছে। আলোচিত বেশ কিছু গল্প কবিতা বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।