প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে ভ্রাম্যমাণ আদালতের নামে ব্যবসায়ীদের হয়রানি করার অভিযোগে আবদুর রশিদ, শরিফুল ইসলাম ও মো. মোমেন নামের তিন ব্যক্তিকে আটক করা হয়েছে৷ ‘ক্রেতা-ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন’ নামের সংস্থার কর্মকর্তা পরিচয়ে তাঁরা এ আদালত পরিচালনা করছিলেন৷ গতকাল বুধবার দুপুরে নগরের সদর রোড থেকে আটকের পর তাঁদের পুলিশে দেওয়া হয়৷ কোতোয়ািল মডেল থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে৷ l