ভুয়া ইউএনও আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগরে ভুয়া এক ইউএনওকে আটক করা হয়েছে। নিজেকে বরিশালের গৌরনদী উপজেলার নির্বাহী কর্মকর্তা দাবি করেছিলেন ওই নারী।অভয়নগরের ইউএনও বিশ্বাস রাসেল হোসেনের কার্যালয় থেকে গতকাল রোববার দুপুরে পুলিশ ওই নারীকে আটক করে। তিনি নিজেকে কখনো হাসি সরকার এবং কখনো তাহমিদা আলম (২৮) নামে পরিচয় দিচ্ছিলেন।ইউএনও বিশ্বাস রাসেল হোসেন জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারী নিজেকে গৌরনদীর ইউএনও হিসেবে পরিচয় দিয়ে তাঁর কাছে একটি বিষয়ে মৌখিক অভিযোগ করেন। এ সময় ওই নারী তাঁর ভিজিটিং কার্ডটি দেন। কার্ডে তাঁর নাম লেখা ছিল তাহমিদা আলম। সন্দেহ হওয়ায় খোঁজ নিয়ে তিনি নিশ্চিত হন, ওই নারী আসলে গৌরনদীর ইউএনও নন। এরপর পুলিশ তাঁকে আটক করে।