ভুয়া এইচএসসি পরীক্ষার্থীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার চাটমোহর উপজেলায় এক ভুয়া পরীক্ষার্থীকে এক মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার তাঁকে এ দণ্ড দেওয়া হয়।ওই পরীক্ষার্থীর নাম শামসুল ইসলাম (১৯)। তাঁর বাড়ি উপজেলার মহেলা পশ্চিমপাড়া গ্রামে। তিনি চাটমোহর ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র।চাটমোহর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, শনিবার চাটমোহর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। শামসুল চাটমোহর ডিগ্রি কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী শহীদুল ইসলামের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। একপর্যায়ে ওই কেন্দ্রের সচিব শরীফ মাহমুদ তাঁর প্রবেশপত্র ও নিবন্ধন কার্ড পরীক্ষা করেন। এতে দেখা যায়, তিনি ছবি পরিবর্তন করে পরীক্ষা দিচ্ছেন।