ভুয়া এনএসআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাটগড় বিওসির মোড় এলাকা থেকে গত মঙ্গলবার মোহাম্মদ এয়াছিন (৩৫) নামের এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এয়াছিন বোয়ালখালী উপজেলার গোমদণ্ডি গ্রামের আবদুল আজিজের ছেলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, এয়াছিন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে লোকজনকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করছিলেন। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।