ভুয়া গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আনোয়ার হোসেন (৩০) নামের এক গোয়েন্দা (ডিবি) ভুয়া পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরের কোতোয়ালি জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ। তিনি শেরপুর জেলার নকলা থানার আবদুল আজিজের ছেলে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন বলেন, গ্রেপ্তার আনোয়ার নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে দিদারুল আলম নামের এক ব্যক্তির ব্যাগ তল্লাশি ও ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার জন্য টানাহেঁচড়া করতে থাকেন। এ সময় দিদারের সঙ্গে থাকা আক্তার নামের ব্যক্তিটি চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে কোতোয়ালি থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহল পুলিশের দল গিয়ে আনোয়ারকে গ্রেপ্তার করে। এ ঘটনায় দিদারুল আলম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।