ভুয়া চিকিৎসক ও তাঁর দুই সহযোগীর দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চক্ষু চিকিৎসক সেজে প্রতারণা করার অপরাধে লিটন মিয়া (২৩) নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড এবং তাঁকে সহায়তা করায় অন্য দুই তরুণকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার আদালত তাঁদের শাস্তি দেন।
সাজা পাওয়া লিটন মিয়ার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। তাঁর দুই সহযোগী হলেন আবদুস সালাম ও আবদুল আউয়াল।
আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসক পরিচয় দিয়ে লিটনসহ তিনজন ফরিদগঞ্জ পৌর এলাকার লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেনে চক্ষুশিবিরের আয়োজন করেন। পরে তাঁরা ভুয়া চিকিৎসক হিসেবে চিহ্নিত হওয়ায় লোকজন আটক করে তাঁদের পুলিশের হাতে তুলে দেন।