ভুয়া চিকিৎসক ওহাব খান চার দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতারণা ও জালিয়াতির মামলায় ভুয়া চিকিৎসক এ ওহাব খানকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। হাজারীবাগ থানার পুলিশ গত সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ওহাব খানকে হাজির করে সাত দিনের রিমান্ড চায়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২ জুন ওহাব খান আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন। রিমান্ডের আবেদনে বলা হয়, ওহাব খানের চিকিৎসা সনদ জালিয়াতির বিষয়ে জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আসামি দীর্ঘদিন ধরে চিকিৎসক হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।