ভুয়া চিকিৎসক কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে ভুয়া ডিগ্রি ব্যবহার করে দন্ত চিকিৎসা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রতন চন্দ্র দাশকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। জেলা মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমানের নির্দেশে গতকাল মঙ্গলবার তাঁকে কারাগারে পাঠানো হয়।
রতন দাশকে গত সোমবার সন্ধ্যায় সদর থানা-পুলিশ শহরের গোপালবাড়ী বটতলা এলাকা থেকে আটক করে। সেখানে দ্য রতন’স ডেন্টাল পয়েন্টে তিনি চিকিৎসা দিতেন। সঠিকভাবে চিকিৎসা না করার অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা গ্রামের মো. ইয়াসিন আলী বাদী হয়ে গত ২৮ জুন মুখ্য বিচারিক হাকিম আদালতে তাঁর বিরুদ্ধে একটি মামলা করেন।
শেরপুর সদর থানার ওসি মাজহারুল করিম বলেন, রতনের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।