ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও খাজা রোড এলাকা থেকে ভ্রাম্যমাণ আদালত গত মঙ্গলবার রাতে জাকির হোসেন নামের এক ভুয়া এমবিবিএস চিকিৎসককে গ্রেপ্তার করেছেন। তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। তাঁর কাছ থেকে উদ্ধার করা প্রায় দুই লাখ টাকার ওষুধ গতকাল বুধবার সকালে পুড়িয়ে ফেলা হয়।