ভুয়া চিকিৎসক নিয়োগের অভিযোগে পৌর মেয়র বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য কর্মকর্তা পদে ভুয়া এমবিবিএস চিকিৎসককে নিয়োগ দেওয়ার অভিযোগে বরগুনার পাথরঘাটা পৌরসভার মেয়র মল্লিক মোহাম্মদ আইউবকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে প্যানেল মেয়র আবুল কালাম আজাদকে ওই পদের দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব রেহানা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত মঙ্গলবার ওই নির্দেশ দেওয়া হয়। পৌরসভার লাইসেন্স বিভাগের পরিদর্শক বিপ্লব কুমার রায় বলেন, ‘আমরা এ-সংক্রান্ত চিঠি হাতে পাইনি। তবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমাদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’