প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভোজেশ্বর বাজারের রিপা ফার্মেসিতে বসে চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণা করতেন আসমা আক্তার নামের এক নারী। গতকাল সোমবার সকালে নড়িয়ার ইউএনও শামচুল হক ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে আসমা আক্তারকে আটক করেন। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এক বছরের কারাদণ্ড দেন এবং এক লাখ টাকা জরিমানা করেন। টাকা পরিশোধ করতে না পারায় আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। আসমাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।