ভুয়া চিকিৎসককে সাত দিনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার তেরখাদা উপজেলার হাড়িখালী বাজারে ভুয়া হোমিও চিকিৎসককে সাত দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ দণ্ড দেন।দণ্ড পাওয়া ওই ভুয়া চিকিৎসক হলেন হাড়িখালী বাজারের বাসিন্দা হোমিও চিকিৎসক মো. খোকনের মেয়ে ইলোরা বেগম (৩৫)। গতকালই তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মোল্লা বলেন, রোগী দেখার সময় তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউসুল আজম সেখানে উপস্থিত হয়ে তাঁর সনদপত্র দেখতে চান। কিন্তু তিনি কোনো সনদ দেখাতে পারেননি। গাউসুল আজম তাই তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সনদপত্র ছাড়া চিকিৎসা দেওয়ার দায়ে ইলোরা বেগমকে কারাদণ্ড ও জরিমানা করেছেন।