ভুয়া চিকিৎসকদম্পতিকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের গোলপাহাড় মোড় এলাকায় গত সোমবার রাতে এক ভুয়া চিকিৎসক দম্পতির কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন: উজ্জ্বল কান্তি দেব ও তাঁর স্ত্রী চিত্রা সরকার। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও জেলা প্রশাসন পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ফজলে এলাহী অলি। তিনি প্রথম আলোকে বলেন, ওই দম্পতি চিকিৎসকের সনদ ছাড়াই হাটহাজারী ফিজিওথেরাপি ক্লিনিক অ্যান্ড রিহেবিলিটেশন সেন্টার নামে একটি প্রতিষ্ঠান খুলে সেখানে লোকজনকে চিকিৎসা দিয়ে আসছিলেন। এ কারণে শাস্তি হিসেবে দুজনের প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা করে জরিমানা আদায় করা হয়। এর পরও এসব কাজ চালিয়ে গেলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাহী হাকিম জানান।