ভুয়া চিকিৎসকদের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলায় দুই ভুয়া চিকিৎসককে ২০ হাজার টাকা করে জরিমানা ও সাত দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সান্তাহার শহরে গতকাল সোমবার দুপুরে অভিযান চালিয়ে এ সাজা দেন আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা পারভীন। ভ্রাম্যমাণ আদালতের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শহরের ময়না ফার্মাসির মালিক আমজাদ হোসেন ও প্রতিভা ক্লিনিকের মালিক বিপুল চন্দ্র চিকিৎসক না হয়েও দীর্ঘদিন ধরে চিকিৎসক পদবি ব্যবহার করছেন। আদমদীঘি থানার উপপরিদর্শক সেকেন্দার আলি জানান, সাজাপ্রাপ্ত দুজনকে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।