ভুয়া চিকিৎসকসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতে চালিত আকু-পাইক নামক মেশিনের সাহায্যে রোগনির্ণয় করে সব ধরনের রোগ ভালো করার গ্যারান্টি দিয়ে মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার ঘটনায় পটুয়াখালীর বাউফলে এক ভুয়া চিকিৎসকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে উপজেলার নুরাইনপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসা ভবনের দোতলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।তাঁরা হলেন কুষ্টিয়া উপজেলার ঝাউদিয়া গ্রামের সজীব আহম্মেদ, তাঁর সহযোগী বশির উদ্দিন, মুজাহিদুল ইসলাম ও আ. জলিল।