ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে এরশাদুল ইসলাম নামের এক ভুয়া দন্ত চিকিৎসককে গতকাল বুধবার ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মিজানুর রহমান আদালত পরিচালনা করেন। আদালত পৌর এলাকায় অভিযান চালিয়ে এরশাদুলকে হাতেনাতে আটক করেন। পরে তাঁকে ওই দণ্ড দেওয়া হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত কাঁঠালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ফাইজুল ইসলামকে ১৪ পুরিয়া গাঁজাসহ আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।