ভুয়া চিকিৎসকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দিতে সনদ জালিয়াতি করে চিকিৎসা দেওয়ার অপরাধে এক নারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার আদালত তাঁকে এই শাস্তি দেন।
ওই নারীর নাম ফজিলা আজিজ। তিনি উপজেলার ভুলিরপাড় গ্রামের কাছে হযরত বশির উল্লাহ (র.) মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া এমবিবিএস ও স্ত্রীরোগের সনদ দিয়ে সেখানে কাজ করছিলেন। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান সেখানে যান।
এ সময় ফজিলা নিজের অপরাধ স্বীকার করেন। আদালত তাঁকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। একই সঙ্গে আদালত ভুয়া চিকিৎসক নিয়োগ করার দায়ে ডায়াগনস্টিক সেন্টারের মালিক নার্গিস আক্তারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং সেন্টারটি সিলগালা করে দেন।