ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাতিষ্ঠানিক সনদ না থাকা সত্ত্বেও দন্ত বিষয়ক ক্লিনিক খুলে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়ার অপরাধে চট্টগ্রামে ইমরান হোসেন নামের এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরের অলংকার মোড় এলাকায় অলংকার শপিং কমপ্লেক্সে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুইয়া।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে নিজেকে দন্ত চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে ‘ইমরান ডেন্টাল সার্জারি’ নামের ক্লিনিক খুলে ব্যবসা চালিয়ে আসছিলেন ইমরান হোসেন। অভিযানের সময় তিনি কোনো প্রাতিষ্ঠানিক সনদ দেখাতে পারেননি। একদিকে চিকিৎসার নামে তিনি মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন, অন্যদিকে তাঁর কাছে চিকিৎসা নিতে আসা রোগীরাও নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন। এ কারণে আইন অনুযায়ী তাঁকে শাস্তি দেওয়া হয়েছে।