ভুয়া চিকিৎসকের চেম্বার সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রামের কামাল বাজারে ভুয়া এমবিবিএস ডিগ্রিধারী এক চিকিৎসকের চেম্বার সিলগালা করে দিয়েছেন। গতকাল মঙ্গলবার ওই চিকিৎসককে না পেয়ে জনসেবা ফার্মেসি নামের চেম্বারটি আদালত বন্ধ করে দেন। ওই চিকিৎসকের নাম শহীদুল ইসলাম খান। তিনি নামের পাশে এমবিবিএস (কমপ্রিহেনসিভ মেডিসিন ইন্ডিয়া) লিখে দীর্ঘদিন ধরে কামাল বাজার এলাকায় রোগী দেখে আসছিলেন।