ভুয়া চিকিৎসকের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর সাহেব বাজার এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কাজী মো. বখতিয়ার নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছেন র‌্যাব-৫-এর সদস্যরা।
পরে বখতিয়ারকে ছয় মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর বাড়ি ঢাকা জেলায়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আকতার বলেন, নগরের মুন আবাসিক হোটেলের তৃতীয় তলার ৪১ নম্বর কক্ষ ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন বখতিয়ার। বখতিয়ার নিজেকে সার্জারি, পাইলস ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক বলে দাবি করে আসছিলেন। তাঁর ভিজিটিং কার্ডে ভারত থেকে চিকিৎসক হিসেবে ডিগ্রি নেওয়ার কথা উল্লেখ রয়েছে। গতকাল র‌্যাব সদস্যরা তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তিনি কোনো সনদ দেখাতে পারেননি।