ভুয়া চিকিৎসকের তিন মাসের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মিলন শীল নামের এক ভুয়া চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মিলন গোমস্তাপুর উপজেলার দাঁড়াবাজ গ্রামের বিজন শীলের ছেলে।

আজ শুক্রবার সন্ধ্যার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার অসীম কুমার এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সরকার অসীম কুমার ও নাচোল থানার পরিদর্শক (তদন্ত) মাহতাব উদ্দিন জানান, এমবিবিএস, এফসিপিএসসহ অন্যান্য ডিগ্রির ভুয়া সনদ ব্যবহার করে প্রায় এক মাস ধরে মিলন নাচোলের একটি ক্লিনিকে চিকিৎসা দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দুপুরে ওই ক্লিনিকে অভিযান চালিয়ে মিলনকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।