ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরির দায়ে ব্যবসায়ীর দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরির দায়ে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের বুড়িরভিটা গ্রামের রাসেল আকন্দ (২২) নামের এক কম্পিউটার ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান দোলন গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই রায় দেন। রাসেল আকন্দ বুড়িরভিটা গ্রামের মধু আকন্দের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাসেল তাঁর কম্পিউটারের দোকানে ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করছিলেন। তিনি টাকার বিনিময়ে এসব ভুয়া জন্মনিবন্ধন অপ্রাপ্ত ছেলেমেয়েদের অভিভাবকের কাছে বিক্রি করতেন।