প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধুর বদলে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আবিদ বিন হামিদ (২২) নামের এক যুববকে এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। সে পটিয়ার শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের আবদুল হামিদের ছেলে এবং চট্টগ্রাম মুহসীন কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। আবিদ উপজেলার বিজিসি ট্রাস্ট কলেজর বাণিজ্য বিভাগের পরীক্ষার্থী নুরুল আবছারের বদলে পরীক্ষা দিচ্ছিলেন। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।