ভুয়া পরীক্ষার্থী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যের পরীক্ষা (প্রক্সি) দিতে এসে বরিশাল নগরের একটি পরীক্ষাকেন্দ্র থেকে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তার নাম সজীব হোসেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল সরকারি কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। প্রকৃত পরীক্ষার্থী স্বপন হাওলাদারের পক্ষে পরীক্ষা দিতে আসে সজীব।সজীব সরকারি ব্রজমোহন কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। সে উজিরপুর উপজেলার সাতলায় এলাকায় থাকে। প্রকৃত পরীক্ষার্থী স্বপন হাওলাদার সরকারি হাতেম আলী কলেজের প্রাইভেট পরীক্ষার্থী। বাড়ি উজিরপুর উপজেলার ইছলাদী বাসস্ট্যান্ড এলাকায়। তার পরীক্ষার রোল নম্বর ৬২৪৮৬৪ ও নিবন্ধন নম্বর ২৩৩১৩৫।