প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মুম্বাইয়ে পুলিশের হাতে এক বাংলাদেশি যুবক গ্রেপ্তার হয়েছেন। ভুয়া ভারতীয় পাসপোর্ট রাখার অভিযোগে ২২ বছর বয়সী ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া যুবকের নাম মোহাম্মদ মোমিন শেখ। পেশায় মিস্ত্রি। গত সপ্তাহে মুম্বাইয়ের বান্দ্রা স্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অভাবের তাড়নায় দেশ ছেড়ে কাজের সন্ধানে মুম্বাইতে যাওয়ার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন মোমিন। কিন্তু তিনি কীভাবে ভুয়া পাসপোর্টটি পেয়েছেন তা এখন পুলিশ খতিয়ে দেখছে। হিন্দুস্তান টাইমস