ভুয়া পুলিশ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে গত বুধবার রাতে মাসুদ হাসান মোল্যা নামের (৩০) এক ভুয়া পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিজেকে ঢাকার বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার পরিচয় দিয়ে যাত্রীবাহী পরিবহনে তল্লাশি করছিলেন। মাসুদ হাসান জেলার বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর গ্রামের আজিম উদ্দিন মোল্যার ছেলে।  গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি