ভুয়া পুলিশ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পুলিশ গতকাল শনিবার অভিযান চালিয়ে রেজাউল করিম (৩৮) নামের একজন ভুয়া পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। থানার ওসি ইউনুস আলী বলেন, দেশের বিভিন্ন স্থানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডির) উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে বিভিন্ন যানবাহনের চালক, মালিক ও ব্যবসায়ীদের ভয়-ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন রেজাউল করিম। গতকাল থানার উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম তাঁকে গ্রেপ্তার করেন।