ভুয়া পে-অর্ডার দেওয়ায় ৫৯টি দরপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া পে-অর্ডার জমা দেওয়ায় ফরিদপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ১৯টি প্যাকেজের কাজের ৫৯টি দরপত্র বাতিল করা হয়েছে।জেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ১৯টি প্যাকেজে এক হাজার ৫০৮টি দরপত্র জমা পড়ে। কিছু ঠিকাদার অভিযোগ করেন, অনেক ঠিকাদার ভুয়া পে-অর্ডার জমা দিয়েছেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট ব্যাংকে প্রতিবেদন পাঠিয়ে ৫৯টি ভুয়া পে-অর্ডার শনাক্ত এবং ওই দরপত্রগুলো বাতিল করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদারেরা জানান, ফরিদপুরের একটি ঠিকাদারি গোষ্ঠী দীর্ঘদিন ধরে এলজিইডির একশ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীর সহায়তায় ভুয়া পে-অর্ডার জমা দিয়ে কাজ হাতিয়ে নিচ্ছে।ফরিদপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আবদুল্লাহ আদদাদ বলেন, ওই ৫৯টি দরপত্র বাতিল করা হয়েছে এবং ওই সব ঠিকাদার ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান প্রকৌশলীর কাছে সুপারিশ করা হয়েছে।