ভুয়া প্রতিষ্ঠান খুলে প্রতারণা এমডি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে ভুয়া প্রতিষ্ঠান খুলে প্রতারণার অভিযোগে কামাল আহমেদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। চার দিনের রিমান্ড শেষে গত রোববার আরও সাত দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।মামলা সূত্রে জানা গেছে, নগরের উপশহর এলাকার ৩ নম্বরের সেক্টরের একটি বাড়ির নিচতলা ভাড়া নিয়ে সৈকত ফুড প্রডাক্ট লিমিটেড নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের বিভাগীয় কার্যালয় চালু করেন কামাল আহমেদ। সেখানে তিনি জামানত নিয়ে কর্মচারী ও পরিবেশক (ডিলার) নিয়োগ দেন। পরে পণ্য সরবরাহের কথা বলে পরিবেশকদের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে কার্যালয় ফেলে পালিয়ে যান তিনি। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে গত ৩ মে নগরের বোয়ালিয়া থানায় মামলা হয়। ৩১ জুলাই তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।