সারা দেশে গতকাল শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে পরীক্ষার আগে বিভিন্ন জেলায় ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে একটি চক্র। ভুয়া প্রশ্নপত্র ক্রয়-বিক্রয় এবং পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় জেলায় গ্রেপ্তার করা হয়েছে ৩৫ জনকে।ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: গোপন খবরের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে শহরের বঙ্গবন্ধু কলেজের সামনে থেকে পরীক্ষার্থী রাসেল মোল্লা নামের একজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে কলেজের পাশের স্কয়ার প্লাজার মিনা কম্পিউটার অ্যান্ড ফটোকপির দোকান থেকে দুই পরীক্ষার্থী নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ইতি খানম ও গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামের মোসামঞ্চৎ সাজেদা খানম এবং দোকানের মালিক হাসান মিনাকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে বিভিন্ন সেটের ২৯টি প্রশ্নপত্র উদ্ধার করা হয়। পরে রাত ১২টার দিকে শহরের পোস্ট অফিস রোডের রোদেলা কম্পিউটার থেকে খুলনার তেরখাদা উপজেলার নলিয়ারচর গ্রামের বর্ণ বিশ্বাস, নড়াইলের কালিয়া উপজেলার মানিক বিশ্বাস এবং দোকানের মালিক তানভীর আহমেঞ্চদকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া রাসেল মোল্লা জানান, বঙ্গবন্ধু কলেজের এক ছাত্রের কাছথেকে পাঁচ হাজার টাকায় প্রশ্নপত্র কিনতে গেলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম জানান, ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের কোনো মিল পাওয়া যায়নি। সাতক্ষীরা: গতকাল সকালে সাতক্ষীরা শহরের আল-আরাফাহ আবাসিক হোটেল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চরবাড়ি গ্রামের মোহামঞ্চদ হোসেন, বুড়িগোয়ালিনী গ্রামের আমিনুর রহমান, পাতাখালী গ্রামের তরিকুল ইসলাম, সদর উপজেলার গোয়ালপোতা গ্রামের দেবব্রত বিশ্বাস এবং তালা উপজেলা কৈখালী গ্রামের বিশ্বনাথ মণ্ডল। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ পুলিশের পরিদর্শক মোশাররফ হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রশ্নপত্র ফাঁসের সিন্ডিকেটের সঙ্গে জড়িত।এ ছাড়া অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মির্জা আমিনুর রহমানকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোরগঞ্জ: বৃহস্পতিবার সন্ধ্যার পর শহরের বিভিন্ন এলাকায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে পড়ে। শহরের কালীবাড়ি মোড়, আখড়াবাজার ও গৌরাঙ্গবাজার এলাকায় রাত ১০টা পর্যন্ত এসব প্রশ্নপত্র বিক্রি করা হয়। এ সময় গৌরাঙ্গবাজার এলাকায় একটি ফটোকপির দোকান থেকে ভুয়া প্রশ্নপত্র বিক্রির সময় পুলিশ পাঁচজনকে আটক করে। তাঁরা হলেন সঞ্জয় কুমার, তারেক আহমেদ, শুভ্র তরফদার, আশরাফ ও মহসিন (৩৫)। পরীক্ষার পর বিক্রি হওয়া প্রশ্নপত্রের সঙ্গে আসল প্রশ্নপত্রের কোনো মিল পাওয়া যায়নি।মাদারীপুর: ভুয়া প্রশ্নপত্র বিক্রির সময় বৃহস্পতিবার রাতে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন মাদারীপুর শহরের পাবলিক লাইব্রেরি এলাকার শুভ কম্পিউটারের মালিক সুদেব কর্মকার, সদর উপজেলার মহিষেরচরের হুয়ামন কবির, মাদ্রা গ্রামের শহিদুল ইসলাম, হোগলপাতিয়া গ্রামের মিজানুর রহমান, মস্তফাপুরের বড় মেহেরপুর গ্রামের আক্তার কাজী এবং কালকিনির উপজেলার কুণ্ডবাড়ি গ্রামের মুরাদ হাওলাদার।গতকাল সকালে মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ফারুক আহমেদ প্রতারণার অভিযোগ গ্রেপ্তার করা ছয়জনকে দুই মাস করে কারাদণ্ডের আদেশ দেন।রাজশাহী: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা বৃহস্পতিবার রাতভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন। তাঁরা হলেন নাটোরের মোস্তাফিজুর রহমান ওরফে রিপন, বাকিবিল্লাহ ও ইলিয়াস হোসেন; রাজশাহীর কাজল আহমেদ, ইকবাল হোসেন, সাব্বির আলী ও সামিউল হোসেন; দিনাজপুরের ওমর ফারুক; কুমিল্লার শরীফ হোসেন শেখ এবং টাঙ্গাইলের শুভ দত্ত। তাঁদের পরিকল্পনা ছিল পরীক্ষা শুরুর সঙ্গে সঙ্গে বিশেষ ব্যবস্থায় পরীক্ষার হল থেকে প্রশ্নপত্র বের করে নিয়ে আসা হবে। এরপর তাঁরা পরীক্ষার্থীদের কাছে মুঠোফোনের মাধ্যমে দ্রুত উত্তর সরবরাহ করবেন। চক্রটির প্রধান মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ৫০ জনের মতো পরীক্ষার্থীর সঙ্গে তাঁদের চুক্তি হয়েছিল। সফলভাবে উত্তর সরবরাহ করতে পারলে প্রত্যেকের কাছ থেকে আড়াই থেকে তিন লাখ পেতেন।চুয়াডাঙ্গা: সন্দেহ হওয়ায় পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রের দুই পরীক্ষার্থী শামীমা ইয়াসমিন ও শারমিন সুলতানার শরীর তল্লাশির নির্দেশ দেন নির্বাহী হাকিম আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনজুমান আরা। তল্লাশি করে তাঁদের পিঠে ও চুলের খোঁপায় বিশেষ ব্যবস্থায় স্থাপন করা এয়ারফোনসহ দুটি মুঠোফোন উদ্ধার করা হয়। পরে নির্বাহী হাকিম ওই দুই পরীক্ষার্থীকে বহিষ্কারের পাশাপাশি সাত দিনের কারাদণ্ড দেন।এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছেও এ ধরনের অভিযোগ এসেছে। তবে মূল প্রশ্নের সঙ্গে এগুলোর কোনো মিল খুঁজে পাওয়া যায়নি।’