ভুয়া বিসিএস পরীক্ষার্থীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অন্যের হয়ে অংশ নেওয়ার অভিযোগে একজন ভুয়া পরীক্ষার্থীকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই ভুয়া পরীক্ষার্থী হলেন মাগুরার মো. ফরিদুর রহমানের ছেলে মো. শায়খুল ইসলাম। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রাবেয়া পারভেজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি সংশ্লিষ্ট আইনে ফরিদুরকে এক বছরের বিনাশ্রম জেল, এক হাজার টাকা অর্থ জরিমানা, অর্থ অনাদায়ে আরও এক মাসের জেল দেন। খালিশপুর থানার ওসি আমীর তৈমুর প্রথম আলোকে বলেন, ভুয়া পরীক্ষার্থী ফরিদুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।