ভুয়া মুক্তিযোদ্ধার সনদে চাকরির অভিযোগে কনস্টেবল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধার সন্তান কোটায় ভুয়া সনদে চাকরি নেওয়ার অভিযোগে পুলিশের এক শিক্ষানবিশ কনস্টেবলকে টাঙ্গাইল জেলার মহেরা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র থেকে গ্রেপ্তার করা হয়েছে।শিক্ষানবিশ ওই কনস্টেবল মাহবুব আলমের বাড়ি জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের সোনাকাঁথা গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে। মাহবুবের দাবি, তাঁর বাবা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা।গত বছরের ২৩ ডিসেম্বর জামালপুর পুলিশ লাইন্স মাঠে নিয়োগ পরীক্ষা শেষে মাহবুব মুক্তিযোদ্ধার সন্তান কোটায় শিক্ষানবিশ কনস্টেবল পদে চাকরি পান। পরে বিভাগীয় প্রশিক্ষণের জন্য তাঁকে টাঙ্গাইলের মহেরা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়। প্রশিক্ষণ শেষ হওয়ার ১৬ দিন আগেই গত মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হলো।জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাবেক সাংসদ শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, কনস্টেবল মাহবুবের বাবা ইন্তাজ আলী সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের দপ্তর সম্পাদক। তিনি পূর্ব পাকিস্তান রাইফেলসের (ইপিআর) সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন। তাঁর ছেলের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দাখিলের অভিযোগ সঠিক নয়।