ভুয়া মেজর কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের পাশে হেলিপ্যাড থেকে গ্রেপ্তার হওয়া ভুয়া মেজর নাজমুল হাসান ফুয়াদকে (৩৩) পুলিশ ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গত শুক্রবার তাঁকে আটক করা হয়।গতকাল শনিবার পুলিশ তাঁকে গোপালগঞ্জের বিচারিক হাকিমের আদালতে হাজির করে। তাঁর বাবার নাম হাবিবুর রহমান। বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামে। টুঙ্গিপাড়া থানার ওসি মো. ছয়রুদ্দীন বলেন, ফুয়াদ মানসিক ভারসাম্যহীন বলে তাঁরা ধারণা করছেন। তাঁর সম্পর্কে ব্যাপক খোঁজখবর নেওয়া হচ্ছে। জাতীয় শোক দিবসের কর্মসূচির প্রাক্কালে তিনি নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে নিজেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মেজর পরিচয় দিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেন।