ভুয়া সনদে চাকরি, শিক্ষিকার নিয়োগ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনসার ভিডিপি সদস্যের ভুয়া সনদপত্র দিয়ে চাকরি নেওয়ায় বগুড়ার আদমদীঘি উপজেলার উৎরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাদিয়া আফরিনের নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানা গেছে। সেই সঙ্গে তাঁর উত্তোলন করা বেতন-ভাতা সরকারী কোষাগারে ফেরত দেওয়ার জন্য প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের পাঠানো এক চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে।উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার সিংড়াপাড়া গ্রামের সাদিয়া আফরিন কোটাভিত্তিক আনসার ভিডিপি সদস্যের সনদপত্র প্রদর্শন করে ২০১০ সালের ২০ সেপ্টেম্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পদে নিয়োগ পান এবং উপজেলার কয়াকুঞ্চি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। এরপর একই বছর উৎরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে আসেন। পরে ২০১১ সালে তিনি পিটিআই ট্রেনিং নেওয়ার জন্য জয়পুরহাট যান।একপর্যায়ে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের তদন্তে তাঁর আনসার ভিডিপি সদস্যের সনদপত্র ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর নিয়োগ বাতিল করে। এ ব্যাপারে আদমদীঘি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা জানান, ইতিমধ্যে সাদিয়া আফরিনের নিয়োগ বাতিল-সংক্রান্ত চিঠি তাঁকে দেওয়া হয়েছে।