ভুয়া সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর থানার পুলিশ গত বৃহস্পতিবার রাতে শহরের বজরাপুর এলাকা থেকে মুনসুর আহম্মেদ ওরফে জাহিদ হাসান (২৭) নামের একজন ভুয়া সাংবাদিককে আটক করে জেলা কারাগারে পাঠিয়েছে।জানা গেছে, ওই যুবক বড় একটি ভিডিও ক্যামেরা এবং গলায় পরিচয়পত্র ঝুলিয়ে নিজেকে সাংবাদিক পরিচয়ে কয়েক দিন ধরে জামালপুর শহরের বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে বজরাপুরে একটি দোকানে গিয়ে সাংবাদিক পরিচয়ে টাকা দাবি করেন। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁরা পুলিশ ও সাংবাদিকদের বিষয়টি জানান।