ভুয়া সাংবাদিক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলার দিগপাইত চুনিয়াবাড়ি এলাকায় গত সোমবার রাতে এক ব্যক্তিকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিভিন্ন সময়ে সাংবাদিক পরিচয় দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. রোকন মিয়া (২৫)। তাঁর বাড়ি সরিষাবাড়ী উপজেলার বাউসি গ্রামে। জামালপুরের নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ‘ওই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’