ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি জীবনের অন্যতম প্রয়োজনীয় উপাদান। পানির উৎস প্রবাহ বাধাগ্রস্ত করা যাবে না। পানির সমস্যা সমাধানে আন্তর্জাতিক সমঝোতা প্রয়োজন। পানির স্তর নিচে নেমে যাওয়ায় ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। এখন উচিত ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো।
বরিশালে বিশ্ব পানি দিবসে ‘পানি ও টেকসই উন্নয়ন’ এবং ‘টেকসই উন্নয়নে পানির ভূমিকা: স্থানীয় প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
গতকাল রোববার সকাল ১০টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে মানববন্ধন শেষে বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সম্মিলিত বিশ্ব পানি দিবস উদ্যাপন পর্ষদের ব্যানারে ওই কর্মসূচি পালিত হয়।
বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু ইউসুফ মো. রেজাউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, ইউনিসেফ বরিশাল বিভাগের প্রধান এ এইচ তৌফিক আহম্মেদ, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ প্রমুখ।