ভূ-কম্পন প্রতিরোধী ইমারত নির্মাণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ‘ভূ-কম্পন প্রতিরোধী ইমারত নির্মাণ: পরিকল্পনা ও বাস্তবায়ন এবং ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এ কর্মশালার আয়োজন করে।কর্মশালায় জানানো হয়, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইবি) চট্টগ্রাম এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েটের) বিশেষজ্ঞ দল যেকোনো ধরনের নির্মাণকাজে ব্যবহারযোগ্য সামগ্রীর গুণগত মান প্রথমে যাচাই করে দেখবে এবং পরে একটি প্রতিবেদনের মাধ্যমে মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহারের পরামর্শ দেওয়া হবে। বাকিগুলোর মান উন্নয়নের জন্য পরামর্শ দেওয়া হবে। ভূমিকম্প থেকে দালাল-কোঠার মতো অবকাঠামো রক্ষার প্রয়োজনে এটা করা হবে। সিডিএ ভবন মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন। তিনি বলেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি প্রতিরোধে জনসচেতনতা কার্যক্রম উপজেলা পর্যন্ত ছড়িয়ে দিতে হবে।কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন সিডিএর চেয়ারম্যান আবদুস ছালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য ইউসুফ গণি চৌধুরী, প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন মজুমদার, উপপ্রধান নগর পরিকল্পনাবিদ সরোয়ার উদ্দিন আহমেদ, আইইবির সাবেক সভাপতি আলী আশরাফ, বর্তমান সভাপতি মোহাম্মদ হারুন প্রমুখ।