ভূঞাপুরে চালককে খুন করে সিএনজি অটোরিকশা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ভূঞাপুর থেকে গতকাল মঙ্গলবার ফরিদ মিয়া নামের সিএনজিচালিত এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাঁকে খুন করে অটোরিকশাটি নিয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ।ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ফরিদ মিয়া গত সোমবার বেলা তিনটার দিকে ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে ভাড়ায় যাত্রী নিয়ে বের হন। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে উপজেলার চরপারাই গ্রামের একটি পাট খেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।