ভূঞাপুরে বাসচাপায় মা-ছেলে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ভূঞাপুরে যাত্রীবাহী একটি বাসের চাপায় মোটরসাইকেলের আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে ভূঞাপুর-টাঙ্গাইল সড়কের শিয়ালকোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলো ঘাটাইল উপজেলার যুগিহাটি গ্রামের মো. জুয়েলের স্ত্রী মায়া বেগম (২৫) ও তাঁর দুই বছরের ছেলে মিরাজ। এ সময় মোটরসাইকেলের চালক জুয়েল গুরুতর আহত হন।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেচ আলী মিঞা জানান, যশোর সেনানিবাসে কর্মরত সেনাসদস্য জুয়েল তাঁর দুই বছরের ছেলে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে ভূঞাপুর যাচ্ছিলেন। শিয়ালকোল এলাকায় পৌঁছালে তারাকান্দিগামী যাত্রীবাহী একটি বাস তাঁদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জুয়েলের স্ত্রী মায়া নিহত হন। হাসপাতালে নেওয়ার পর ছেলে মিরাজের মৃত্যু হয়।