ভূপর্যটক রামনাথ বিশ্বাসের জন্মজয়ন্তী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইসাইকেলে বিশ্ব ভ্রমণকারী ভূপর্যটক রামনাথ বিশ্বাসের ১২২তম জন্মজয়ন্তী গতকাল শনিবার পালিত হয়েছে তাঁর জন্মস্থান হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়। তিনি বিদ্যাভূষণ পাড়ায় ১৮৯৪ সালের ১৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন।
রামনাথ বিশ্বাস ফাউন্ডেশন ও বানিয়াচং ভূপর্যটক রামনাথ বিশ্বাস স্মৃতি সংসদ যৌথভাবে এই জন্মজয়ন্তীর আয়োজন করে। সকালে বানিয়াচং আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আমির হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন ত্রিপুরা রাজ্যের দৈনিক উত্তর ত্রিপুরার সম্পাদক মোহিত পাল।