ভূবনচন্দ্র সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পুলিয়া নয়াকান্দা গ্রামের বাসিন্দা ভূবনচন্দ্র সরকার (৫৫) হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তিনি বাবা, স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল শনিবার দুপুরে নিজ বাড়িতে পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।